আজ বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (র.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাজার জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন, পরিবেশ মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, খাদেম ফকির তরিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং শত শত সাধারণ মানুষ।
মাজার জিয়ারতকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। জিয়ারত শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।