1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, ২০ নারীর সংবাদ সম্মেলন পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে ৪২০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা কাজী সাইমুম মোংলায় ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ, সার সংকটের গুঞ্জন সত্য নয়: কৃষি কর্মকর্তা পিযুষ কুমার দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুন আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকির অভিযোগ

পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি রাজা (২৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন বত্রিশ এলাকার পৌর মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার রাজা পাকুন্দিয়া থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলা নম্বর-১৫, তারিখ ৮ অক্টোবর ২০২৬-এর ১ নম্বর এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৩০ বছর বয়সী এক তালাকপ্রাপ্ত নারী। তিনি আগে বিদেশে ছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশাযোগে ভাড়া বাসায় ফিরছিলেন। পথে সৈয়দগাঁও ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে অভিযুক্তরা অটোরিকশার গতিরোধ করে তাকে জোরপূর্বক নামিয়ে একটি নির্জন ছাপড়া ঘরে নিয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, সেখানে রাজা, তার সহযোগী বিজয় (২৩) ও বাবু (২০) ওই নারীকে পর্যায়ক্রমে ধর্ষণ করে এবং তার স্বর্ণালংকার লুট করে। পরে ভুক্তভোগীকে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
র‌্যাব সূত্রে আরও জানা যায়, একই মামলার ৩ নম্বর আসামি বাবু (২০)কে গত ৪ নভেম্বর ঢাকার মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জের আভিযানিক দল।
গ্রেপ্তার রাজাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট