1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ, সার সংকটের গুঞ্জন সত্য নয়: কৃষি কর্মকর্তা পিযুষ কুমার দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুন আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকির অভিযোগ ইবিতে নানা আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নাটোরের অভিযানে ২০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে দৌলতপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় কর্মসূচির গুণগত মান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইবি প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু করে তারা। পরে, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালচত্বরে এসে বিক্ষোভটি শেষ হয়।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, সাব্বির হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, তাপস অধিকারী, রিফাত হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ রনি, সানভীর অনিক, মোহাম্মদ আলীসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভে তারা ‘আপা আপা করিস না,
তোদের আপা আইবো না’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্থান’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’, ‘আসতে চাইলে শেখের বেটি,
ফাঁসির দঁড়ি আছে রেডি’, ‘শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘ছাত্রলীগের নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। গতকাল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা মেরেছে। পুরো দেশে তারা যে বোমাবাজি করছে, গাড়িতে আগুন দিচ্ছে, তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে রাজপথে তাদের মোকাবেলা করবে। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে রাজনীতি করে, সাধারণ শিক্ষার্থী বান্ধব রাজনীতি করে, নিরাপদ ক্যাম্পাসই ছাত্রদলের অঙ্গীকার। কোনো ছাত্রলীগ বা আওয়ামী ফ্যাসিস্টের ঠিকানা এই ক্যাম্পাসে ও এই বাংলাদেশে হবে না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট