1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ, সার সংকটের গুঞ্জন সত্য নয়: কৃষি কর্মকর্তা পিযুষ কুমার দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুন আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকির অভিযোগ ইবিতে নানা আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নাটোরের অভিযানে ২০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে দৌলতপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় কর্মসূচির গুণগত মান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে জ্যোৎস্না বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), মঞ্জিল মিয়া (৬৫), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)।
মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন নিহত জ্যোৎস্না বেগম ও আসামিরা। রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার চুলা সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও সমস্যার সমাধান হয়নি।
এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার ও মঞ্জিলের সঙ্গে জ্যোৎস্নার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। পরে তারা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করেন। এ সময় জ্যোৎস্নাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরে স্বজন ও স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাতে তাঁর মৃত্যু হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১০ বছর পর এ হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট