পুলিশ সুপার, নাটোর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মাদকদ্রব্য উদ্ধার ও চেকপোষ্ট ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০/১১/২০২৬ তারিখ রাত ০২.৪৫ ঘটিকায় নাটোর জেলার নাটোর থানাধীন বনবেলঘরিয়া নারায়নপাড়া কবরস্থানের সামনে রাজশাহী টু ঢাকাগামী মহাসড়কেরে উপর হতে ধৃত আসামী ১। মোঃ আল ইমরান (২৭), পিতা-মোঃ সাজেমাল আলী, সাং-মহিশালবাড়ি উত্তর আদর্শপাড়া, ২। মোঃ হৃদয় আলী (২০), পিতা-মোঃ রমজান আলী, সাং-রামনগর লালবাগ হিলিপ্যাড, উভয় থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয় কে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত ০১নং আসামীর হেফাজত হতে ২০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।