1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশাকে পুঁজি করে চেয়ারম্যান হতে চান রাজপথের লড়াকু সৈনিক জাফরিন পাশা মহেশপুরে কলাই কাটাকে কেন্দ্র করে বিরোধ, প্রতিপক্ষের হাসুয়ার কোপে দিনমজুর নিহত মহেশপুরের মান্দারবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামু আটক স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী ক্ষমতার দম্ভ নয়, আল্লাহর রহমতই শেষ আশ্রয় ইবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক ইউসুফ আলী হাওলাদার আর নেই মহেশপুরের শাহাপুর বাজারে জমজমাট হাডুডু খেলা অনুষ্ঠিত, লড়াইয়ে জয় আরাধন একাদশের ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি

আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক ইউসুফ আলী হাওলাদার আর নেই

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক মো. ইউসুফ আলী হাওলাদার আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মো. ইউসুফ আলী হাওলাদার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মরহুম মো. হাতেম আলী হাওলাদারের তৃতীয় সন্তান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বিকেল ৪টায় কুকুয়া শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, সহকর্মী, আত্মীয়স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মো. ইউসুফ আলী হাওলাদার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সমাজসেবক। তাঁর কর্মজীবনের সূচনা হয় নিজ এলাকার কুকুয়া শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে। পরবর্তী সময়ে ১৯৭৬ সালে তিনি আমতলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান করেছেন এবং তাঁদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে ভূমিকা রেখেছেন।

শিক্ষকতার পাশাপাশি নিজ এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবদান। বিশেষ করে কুকুয়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং মসজিদ নির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এলাকার মানুষের কাছে তিনি একজন সম্মানিত, সজ্জন ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আমতলীজুড়ে শোকের ছায়া নেমে আসে। আমতলী সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, সহকর্মী এবং অভিভাবকদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। অনেকেই তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের মতে, একজন অভিজ্ঞ শিক্ষক ও অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারিয়ে আমতলী শিক্ষাঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থী গড়ে তোলা এবং এলাকার শিক্ষা, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখার মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

মরহুমের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট