1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশাকে পুঁজি করে চেয়ারম্যান হতে চান রাজপথের লড়াকু সৈনিক জাফরিন পাশা মহেশপুরে কলাই কাটাকে কেন্দ্র করে বিরোধ, প্রতিপক্ষের হাসুয়ার কোপে দিনমজুর নিহত মহেশপুরের মান্দারবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামু আটক স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী ক্ষমতার দম্ভ নয়, আল্লাহর রহমতই শেষ আশ্রয় ইবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক ইউসুফ আলী হাওলাদার আর নেই মহেশপুরের শাহাপুর বাজারে জমজমাট হাডুডু খেলা অনুষ্ঠিত, লড়াইয়ে জয় আরাধন একাদশের ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি

ক্ষমতার দম্ভ নয়, আল্লাহর রহমতই শেষ আশ্রয়

কলাম | ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। ইতিহাসের পাতায় বারবার প্রমাণিত হয়েছে, রাষ্ট্রক্ষমতা, রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক শক্তি কিংবা বাহুবল—কোনোটিই মানুষের স্থায়ী নিরাপত্তা ও সম্মানের নিশ্চয়তা দিতে পারে না। সময়ের পরিবর্তনে ক্ষমতাবানরাও ক্ষমতাহীন হয়ে পড়েন। একসময় যাঁদের সামনে সবাই নীরব থাকতেন, ইতিহাসের নির্মম বাস্তবতায় তাঁদেরও জবাবদিহির মুখোমুখি হতে হয়।

শেখ হাসিনা প্রায় ষোলো বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছিলেন। তাঁর শাসনামলে রাষ্ট্রীয় ক্ষমতা ও রাজনৈতিক প্রভাবের ব্যাপকতা নিয়ে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা ছিল। একসময় তাঁর ক্ষমতার সামনে অনেকেই কথা বলতে সাহস পেতেন না। অথচ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তাঁর সরকারের পতন ঘটে এবং তিনি দেশত্যাগ করেন। এই ঘটনাই স্মরণ করিয়ে দেয়—ক্ষমতার মসনদ যত শক্তিশালীই মনে হোক, জনগণের আকাঙ্ক্ষা ও সময়ের বাস্তবতার ঊর্ধ্বে কেউ নন।

এই উদাহরণের মূল শিক্ষা হলো, ক্ষমতা মানুষকে প্রকৃত অর্থে সম্মানিত করে না, সফলতার নিশ্চয়তা দেয় না, এমনকি নিরাপত্তাও নিশ্চিত করে না। মানুষের প্রকৃত মর্যাদা নির্ভর করে তার কর্ম, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের ওপর। ইসলামি বিশ্বাস অনুযায়ী, আল্লাহর রহমত ছাড়া মানুষের কোনো অর্জনই চূড়ান্ত নয়।

তাই বর্তমানে যাঁরা রাষ্ট্রীয় ক্ষমতা ও দায়িত্বে রয়েছেন, তাঁদের নিজেদের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করা প্রয়োজন। আল্লাহর দেওয়া ক্ষমতা ও সুযোগকে তাঁরা কীভাবে ব্যবহার করছেন? জনগণের অধিকার রক্ষায় কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন? ক্ষমতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, নাকি অহংকার ও আত্মম্ভরিতায় নিজেদের সীমা অতিক্রম করছেন?

বিশেষ করে ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও আকিদার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সংবেদনশীল হওয়া উচিত। কোনো কর্মকাণ্ডকে কেন্দ্র করে মানুষের মধ্যে শিরক, মূর্তিপূজা কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের আশঙ্কা তৈরি হলে তা অবহেলা করার সুযোগ নেই। এ ধরনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখানো এবং দায়িত্বশীল সংলাপের মাধ্যমে বিতর্কের অবসান ঘটানো।

বাংলাদেশের দীর্ঘ ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। বিশেষ করে মূর্তি নির্মাণ ও ধর্মীয় প্রতীক স্থাপনের মতো সংবেদনশীল বিষয়ে জনমত, সাংবিধানিক অধিকার এবং সব সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।

ক্ষমতার কামড়াকামড়ি, দলাদলি কিংবা রাজনৈতিক হিসাব-নিকাশ দিয়ে সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। জনগণের সমর্থন কোনো সরকারের জন্য চিরস্থায়ী সনদ নয়। সমর্থন মানেই অন্ধ আনুগত্য নয়; বরং প্রকৃত সমর্থনের অন্যতম শর্ত হলো ভুলের সমালোচনা করার নৈতিক সাহস।

আমরা সাধারণ মানুষ। আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নেই, প্রশাসনিক প্রভাব নেই, নেই কোনো বিশেষ শক্তি। বিগত দশ মাস সরকারকে সমর্থন দিয়েছি বলেই এমন নয় যে, আমরা সবকিছুর দায়ভার গ্রহণ করেছি কিংবা সব সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছি। রাষ্ট্রের কল্যাণে সমর্থন যেমন প্রয়োজন, তেমনি অন্যায় ও ভুলের বিরুদ্ধে নৈতিক অবস্থানও জরুরি।

ক্ষমতাসীনদের মনে রাখা উচিত, আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়—এমন কোনো কাজের পরিণতি থেকে রাজনৈতিক সমর্থন, প্রশাসনিক শক্তি কিংবা রাষ্ট্রীয় ক্ষমতা কাউকে রক্ষা করতে পারবে না। আল্লাহর বিধানের সামনে মানুষ সবাই সমান। ইতিহাসের প্রতিটি ক্ষমতার পালাবদল আমাদের সেই বাস্তবতাই স্মরণ করিয়ে দেয়।

আজ যাঁরা ক্ষমতায় রয়েছেন, তাঁদের আগামী দিনের কথা ভাবতে হবে। ক্ষমতা চিরকাল থাকবে না, পদ-পদবি একদিন শেষ হবে, রাজনৈতিক অবস্থানও পরিবর্তিত হবে। কিন্তু মানুষের কর্ম, ন্যায়-অন্যায়ের হিসাব এবং ইতিহাসের মূল্যায়ন থেকে যাবে।

পরিশেষে বলতে চাই, ক্ষমতার দম্ভে অন্ধ হবেন না। জনগণের অধিকার, ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়বিচারকে সম্মান করুন। কারণ ক্ষমতা সাময়িক, পদ-পদবি ক্ষণস্থায়ী; কিন্তু আল্লাহর বিচার ও মানুষের কর্মের ইতিহাস কখনো উপেক্ষা করার নয়।

সাবধান! ক্ষমতার অহংকারে আল্লাহকে ভুলে যাবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট