1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশাকে পুঁজি করে চেয়ারম্যান হতে চান রাজপথের লড়াকু সৈনিক জাফরিন পাশা মহেশপুরে কলাই কাটাকে কেন্দ্র করে বিরোধ, প্রতিপক্ষের হাসুয়ার কোপে দিনমজুর নিহত মহেশপুরের মান্দারবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামু আটক স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী ক্ষমতার দম্ভ নয়, আল্লাহর রহমতই শেষ আশ্রয় ইবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক ইউসুফ আলী হাওলাদার আর নেই মহেশপুরের শাহাপুর বাজারে জমজমাট হাডুডু খেলা অনুষ্ঠিত, লড়াইয়ে জয় আরাধন একাদশের ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি

জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশাকে পুঁজি করে চেয়ারম্যান হতে চান রাজপথের লড়াকু সৈনিক জাফরিন পাশা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
Oplus_131072

মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এস এম হোসেন জাফরিন পাশা। জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশাকে সঙ্গে নিয়ে ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

এস এম হোসেন জাফরিন পাশা মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির একজন সদস্য। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন।

তিনি মনে করেন, একটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেয়ারম্যান নির্বাচিত হলে মান্দারবাড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে ভূমিকা রাখতে চান।

জাফরিন পাশার প্রত্যাশা, দল-মত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি জনসেবার সুযোগ পাবেন। তবে শেষ পর্যন্ত জনগণের মতামত ও সমর্থনই তাঁর রাজনৈতিক পথচলার মূল অনুপ্রেরণা বলে মনে করেন তিনি।

আসন্ন নির্বাচনকে ঘিরে মান্দারবাড়িয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট