1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ নার্সারি করে আপনি ও হতে পারেন একজন সফল উদ্যোক্তা আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, ২০ নারীর সংবাদ সম্মেলন পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে ৪২০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা কাজী সাইমুম মোংলায় ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ, সার সংকটের গুঞ্জন সত্য নয়: কৃষি কর্মকর্তা পিযুষ কুমার দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

নার্সারি করে আপনি ও হতে পারেন একজন সফল উদ্যোক্তা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নার্সারি ব্যবসা থেকেও সফল হওয়া যায়। বাড়ির ছাদেও করতে পারেন নার্সারি। সামনে শীত আসছে । এই শীতের সময় , বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করতে পারেন । ফুলের গাছের, রয়েছে ব্যপক চাহিদা । শুধু ফুলের চারা নয় । আম, জাম, কাঠাল, নারিকেল সহ আনান্য ফলের গাছের ও রয়েছে প্রচুর চাহিদা ।

গ্রামাঞ্চলে চাইলে স্বল্প পুঁজিতেও নার্সারি করা যায়। নিজের কৃষিক্ষেত থাকলে , ২৫ হাজার টাকা দিয়েই ছোট আকারের নার্সারি চালু করা সম্ভব।

অনেক পরিমাণে ফল, ফুল ও ভেষজ উদ্ভিদ উৎপাদন করে । বাজারে বিক্রি হয় । পানি পাওয়া যায় এমন স্থানে নার্সারি করুন। ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী উদ্ভিদের চারা বা কলম উদ্ভাবন করা যায় ।

বাণিজ্যিক নার্সারি শহর বা শহরতলির আশপাশে করলে সরবরাহ করতে সুবিধা হয়। ঊর্বর বেলে-দোআঁশ বা দোআঁশ মাটি নার্সারির জন্য উপযোগী। নার্সারিতে দরকার হবে , নার্সারি শেড, কীটনাশক সংরক্ষণাগার, নেট হাউজ, মিস্ট হাউজ ও প্রপাগেশন হাউজ। থাকতে হবে বিদ্যুৎ সুবিধা, ইন্টারনাল রাস্তা, সেচ ও নিষ্কাশন নালা।

নার্সারি ব্যবসায় সফলতা বৃক্ষের দেখভাল করলেই আসবে। পরিচর্যার জন্য দক্ষ কর্মীও দরকার। শীতকালে এক দিন পর , বর্ষাকালে প্রয়োজন মতো পানি দিলেই চলে। যাতে ভালো আলো পায় সেই দিকে ও খেয়াল রাখতে হবে। প্রতি মাসে একবার চারাগাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে। তিন মাস পর পর মাটিতে সার ও খৈল দেওয়া দরকার। যে কেউ ইচ্ছা করলে প্রশিক্ষণ নিয়ে নার্সারির কাজ হাতেকলমে শিখতে পারেন। বাড়ির ছাদেও করতে পারেন নার্সারি। প্রায় সব ধরনের গাছই ছাদে টবে করা যায়। তবে পানি দেওয়া ও শেডের অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। দেড় হাজার বর্গফুটের ছাদে পূর্ণাঙ্গ নার্সারি করা সম্ভব। ব্যবসায় সব ব্যয় বাদ দিয়ে বছরে ছোট নার্সারি হলে এক থেকে দুই লাখ, মাঝারি আকারের হলে পাঁচ থেকে ১০ লাখ ও বৃহৎ নার্সারি হলে ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত লাভবান হতে পারেন। নার্সারি করে অনেকেই হয়েছেন , একজন সফল উদ্যোক্তা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট