1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ দিনমজুরের মৃত্যু আমতলীতে স্বাস্থ্যসেবা বিষয়ক বহু-পক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত বাগেরহাটে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ নার্সারি করে আপনি ও হতে পারেন একজন সফল উদ্যোক্তা আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, ২০ নারীর সংবাদ সম্মেলন পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে ৪২০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা কাজী সাইমুম মোংলায় ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ, সার সংকটের গুঞ্জন সত্য নয়: কৃষি কর্মকর্তা পিযুষ কুমার

আমতলীতে স্বাস্থ্যসেবা বিষয়ক বহু-পক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবাপ্রাপ্তি সহজীকরণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক বহু-পক্ষীয় সমন্বয় সভা (Multi-Stakeholder Coordination Meeting) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে আমতলী উপজেলা পরিষদ হলরুমে Concern Worldwide-এর সহযোগিতায় এবং আরএমএনসিএএইচ (RMNCAH) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবদুল্লাহ আল যুবায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম, উপজেলা বন কর্মকর্তা মনিরুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুদ সেলিম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না এবং সাংবাদিক জাকির হোসেন।

সভায় আরএমএনসিএএইচ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়ন অগ্রগতি এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী এএফএম সুজাউদ্দৌলা।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, সাংবাদিক এবং ধর্মীয় নেতাসহ মোট ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জনগণের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ ধরনের সমন্বয় সভা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট