1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ দিনমজুরের মৃত্যু আমতলীতে স্বাস্থ্যসেবা বিষয়ক বহু-পক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত বাগেরহাটে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ নার্সারি করে আপনি ও হতে পারেন একজন সফল উদ্যোক্তা আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, ২০ নারীর সংবাদ সম্মেলন পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে ৪২০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা কাজী সাইমুম মোংলায় ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ, সার সংকটের গুঞ্জন সত্য নয়: কৃষি কর্মকর্তা পিযুষ কুমার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ দিনমজুরের মৃত্যু

সিরাজগঞ্জ (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছরের বেশি। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশ দিয়ে রেললাইন পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় রাজশাহীগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের সঙ্গে দুটি পরিষ্কার খাবারের বাটি, জামাকাপড়, দাঁত মাজার মাজন ও একটি সরিষার তেলের বোতল পাওয়া গেছে। এসব মালামাল দেখে স্থানীয়দের ধারণা, তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট