1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার করেছে পুলিশ রংপুরে চার হত্যাকান্ড; শাস্তির দাবিতে ইবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণের মানববন্ধন নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ঝিনাইদহের মহেশপুরে ৪পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল: নারী-শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা, গ্রেপ্তার ১ ভবিষ্যতের বাংলাদেশ ভাবনায় তারেক রহমান ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ সহ-সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নাটোরে পবিত্র জশনে জুলুস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন প্রবেশের সুযোগ পাবেন জেলে-বাওয়ালি ও পর্যটকরা, জীবিকা ফেরার আশায় উপকূলের মানুষ

চিকিৎসার অভাবে অন্ধত্বের শিকলে বন্দি ফজিলা, পাশে নেই কেও

মুনতাসির ইসলাম (সুয়াদ), জামালপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জামালপুর সদর উপজেলার কচুয়ারপাড় গ্রামের বৃদ্ধা ফজিলার দুই চোখই আজ আলোহীন। চিকিৎসার অভাবে অন্ধত্বের শিকলে বন্দি হয়ে প্রতিটি মুহূর্ত কষ্টে কাটছে তার। জীবনের শেষ সময়ে এসে দেখার আলো হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছেন তিনি।

ফজিলার স্বামী নেই, নেই কোনো ছেলে-মেয়ে। এমনকি আপন বলতে কোনো ভাইও নেই তার। মানুষের সহায়তায় কখনো খাবার জোটে, আবার কখনো না খেয়েও দিন কাটাতে হয় তাকে। অন্যের বাড়িতে কাজ করে জীবনের একটি বড় সময় পার করেছেন তিনি। কিন্তু বয়সের ভার আর চোখের আলো হারানোর পর এখন আর কোনো কাজ করাও সম্ভব হয় না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় মানুষের বাড়িতে কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতেন ফজিলা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক সক্ষমতা কমে যায়। এর মধ্যে দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলায় তিনি সম্পূর্ণভাবে অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

বর্তমানে নিজের প্রয়োজনীয় কাজটুকুও ঠিকমতো করতে পারেন না তিনি। কেউ খাবার দিলে খেতে পারেন, আর কেউ না দিলে কষ্ট করে দিন পার করতে হয়। চিকিৎসার প্রয়োজন থাকলেও অর্থের অভাবে চোখের চিকিৎসা করানো সম্ভব হয়নি।

বৃদ্ধা ফজিলার জীবনের এই অসহায়ত্ব হৃদয় নাড়া দেয় স্থানীয়দেরও। সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার চোখের চিকিৎসার পাশাপাশি নিয়মিত খাবার ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফজিলার চোখে আবার আলো ফিরবে কি না, তা চিকিৎসার পরই জানা যাবে। তবে মানবিক সহায়তা পেলে তার জীবনের শেষ সময়টুকু অন্তত কিছুটা স্বস্তিতে কাটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট