1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের কারাগারে সাজাভোগ করে বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন ৪৭ জন নারী-পুরুষ বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন মহেশপুরের শাহাপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হাডুডু খেলা ১১(এগারো) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক আটক ও মামলা দায়ের। বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় মাদক সিরাপ উদ্ধার দুই কন্যাকে নিয়ে সংগ্রামী অঞ্জনা সাহার জীবন, সরকারের কাছে একটি ঘরের আকুতি বাবার অপেক্ষায় পায়রাপাড়ের ছোট্ট রাইদা করপোরেট বাস্তবতায় এক শিশুর আকুতি সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ। আমতলীতে আখরোট খেয়ে অসুস্থ ৭ ছাত্রী, হাসপাতালে ভর্তি রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, মোহনগঞ্জের কর্মকর্তা টেকনাফে বদলি

মহেশপুরের শাহাপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হাডুডু খেলা

মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ বিকালে ৯০ নং শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের ইদ্রকপুর গ্রামের ধোপাতলা পাড়ার জুয়েল গ্রুপ এবং মান্দারবাড়িয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের ওসমান গ্রুপ অংশগ্রহণ করে।

দুই দলের খেলোয়াড়দের মধ্যে মাঠজুড়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। খেলোয়াড়দের দারুণ কৌশল, আক্রমণ ও প্রতিরোধে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলায় কোনো দল জয়-পরাজয় নির্ধারণ করতে না পারায় খেলাটি ড্র হয়।

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হাডুডু খেলার এমন আয়োজন স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।

দর্শকরা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট