1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মান্দারবাড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাফরিন পাশার আনুষ্ঠানিকভাবে জীবনবৃত্তান্ত জমা হবিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি অধিবেশন অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত ২ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা আমতলীতে যথাযোগ্য মর্যাদায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে দুর্গোৎসব ঘিরে নীলফামারীর ডিমলায় ব্যাপক প্রস্তুতি আমতলীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

মান্দারবাড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাফরিন পাশার আনুষ্ঠানিকভাবে জীবনবৃত্তান্ত জমা

মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম হোসেন জাফরিন পাশা তাঁর জীবনবৃত্তান্ত (সিভি) আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।

আজ তিনি মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দবির উদ্দিন বিশ্বাসের নিকট তাঁর জীবনবৃত্তান্ত জমা দেন।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী এস এম হোসেন জাফরিন পাশা মান্দারবাড়িয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে যেতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।

জাফরিন পাশা আশাবাদ ব্যক্ত করেন, সকলের সহযোগিতা ও সমর্থন পেলে তিনি মান্দারবাড়িয়া ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট