মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান, বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। এ ছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের অসামান্য বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সাহসিকতা ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা।