বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতিমা জুই, বকুল নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাঞ্জুরুল হক কাওসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, আমতলী থানার ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র হালদার এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাবেরা খাতুন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আজীজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব জহিরুল ইসলাম মামুন (ভিপি), উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কবির ফকির, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মো. কামরুজ্জামান, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম বাদল, আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ।
আরও উপস্থিত ছিলেন আমতলী মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনির হোসেন, সুশাসনের জন্য নাগরিক—সুজনের আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী আবু জিহাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সজিব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী জোসেফ মাহতাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং মানবাধিকারকর্মীরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ, অবৈধ দখল উচ্ছেদ, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া পৌর শহর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা, টোল আদায়ের বিষয় এবং আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনদুর্ভোগ কমানো, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ভূমিকা রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।