1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার আমতলীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত রূপগঞ্জে জমি-বসতভিটা দখল ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা কলকাতা থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার মরাদেহ গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মো: আরিফ আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যু দুই সহোদরের, বাঁচাতে গিয়ে মা আহত শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস

নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যু দুই সহোদরের, বাঁচাতে গিয়ে মা আহত

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ (৬) ও আরাফাত (৪) নামের দুই শিশু সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের মো. আব্দুস সাত্তার ও পান্না আক্তার দম্পতির সন্তান। সন্তানদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাদের মা।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল মুয়াজ ও আরাফাত। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত ঘরের পাশের একটি আর্থিংয়ের তারে স্পর্শ করে বড় ভাই মুয়াজ। সে বিদ্যুতায়িত হচ্ছে দেখে ছোট ভাই আরাফাত তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও একই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দুই সন্তানের চিৎকার শুনে মা পান্না আক্তার দ্রুত ছুটে আসেন এবং তাদের উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
​ঘটনার পরপরই স্থানীয় লোকজন টের পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত বলে ঘোষণা করেন। এদিকে, আহত মাকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একসাথে চোখের সামনে দুই সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন স্বজন ও এলাকাবাসী।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—সাধারণত আর্থিংয়ের তারে বিদ্যুৎ থাকে না, তবে ঘরের সুইচবোর্ডের কোনো ত্রুটির কারণে ওই তারে বিদ্যুৎ চলে এসেছিল। এর ফলেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।
​তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট