1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার আমতলীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত রূপগঞ্জে জমি-বসতভিটা দখল ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা কলকাতা থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার মরাদেহ গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মো: আরিফ আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যু দুই সহোদরের, বাঁচাতে গিয়ে মা আহত শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস

রূপগঞ্জে জমি-বসতভিটা দখল ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ও বসতভিটা জোরপূর্বক দখল ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সুজন চন্দ্র দাস ও তাঁর পরিবারের সদস্যরা।

রোববার (১১ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন চন্দ্র দাস, তাঁর মা আরতী রাণী, স্ত্রী শিউলী রাণী, ভাতিজা বিক্রম দাস এবং রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মনসুর মিয়া বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে সুজন চন্দ্র দাস ও তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, রূপগঞ্জের ব্রাহ্মণখালী এলাকার লিটন চন্দ্র দাসের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ রয়েছে। ইতালি প্রবাসী লিটন দাস ভাড়াটে সন্ত্রাসী দিয়ে উচ্চ আদালতে মামলা চললেও জমি ও বসতভিটা জোরপূর্বক দখল করা হয়। বর্তমানে ওই মামলায় আদালতের রায় তাঁদের পক্ষে এসেছে বলে দাবি করলেও তাঁরা এখনো জমির দখল ফিরে পাননি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় চার মাস আগে লোকজন নিয়ে তাঁদের বাড়িঘর দখল করা হয়। এতে তাঁরা বসতভিটা হারিয়ে বর্তমানে বালুরচর ও গাছতলায় অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন। নিজেদের জমি ও বসতভিটা ফিরে পেতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, তাঁদের পাশে দাঁড়ানোর কারণে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মনসুর মিয়াকে জড়িয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁরা এসব প্রচারের প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের জমির দখল ফিরিয়ে দেওয়া এবং নিরাপদে বসবাসের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট