1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার আমতলীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত রূপগঞ্জে জমি-বসতভিটা দখল ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা কলকাতা থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার মরাদেহ গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মো: আরিফ আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যু দুই সহোদরের, বাঁচাতে গিয়ে মা আহত শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস

গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মো: আরিফ

মাসুদ মাহাতাব, ঢাকা:
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন তরুণ সমাজকর্মী মোঃ আরিফ। এ সম্মাননা তাঁর সামাজিক কর্মকাণ্ডে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান ও জি এম আইটির চেয়ারম্যান মো. কামরুল কায়েস চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন লিফ ম্যাগাজিনের অর্গানাইজার ও সম্পাদক এবং ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মানবিক শওকত, প্রতিষ্ঠাতা, ওয়েলফেয়ার সেবা ফাউন্ডেশন ও অক্সিজেন। সভাপতিত্ব করেন অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার উল্লাহ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগম, কবি ও সাহিত্যিক মো. সায়দুল হক, লেখক-পরিচালক-অভিনেতা ও সংগঠক এস এম সরওয়ার এবং চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আলহাজ আবু তাহের চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্পন্সর হিসেবে যুক্ত ছিল পজেটিভ এন্টারটেইনমেন্ট বিডি, একটি ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান।

গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ অর্জনের মাধ্যমে তরুণ সমাজকর্মী মোঃ আরিফের কাজের স্বীকৃতি মিলেছে। এ ধরনের সম্মাননা তরুণদের মানবিক উদ্যোগ, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট