1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার আমতলীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত রূপগঞ্জে জমি-বসতভিটা দখল ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা কলকাতা থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার মরাদেহ গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মো: আরিফ আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যু দুই সহোদরের, বাঁচাতে গিয়ে মা আহত শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস

নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

​আজ সোমবার (১২ অক্টোবর) আনুমানিক ভোর ৪.৩০ দিকে দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রাম থেকে এই মাদক উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
​পুলিশ জানায়, সোমবার ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকার সময় দুর্গাপুর থানার এসআই (নিঃ) রসুল সায়েদী আজাদের নেতৃত্বে একটি বিশেষ দল থানা এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান, মাদক ও চোরাচালান বিরোধী ডিউটি পরিচালনা করছিল। এ সময় সঙ্গীয় টিম হিসেবে দায়িত্ব পালন করেন এসআই (নিঃ) মোঃ স্বপন মিয়া, এসআই (নিঃ) আসাদুজ্জামান, এএসআই (নিঃ) আব্দুল কাইয়ুম ফকির, কনস্টেবল মোঃ আলমগীর হোসেন বিপ্লব এবং কনস্টেবল মোঃ সজীব মিয়া।
​অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামের জনৈক ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশের পুকুরপাড়ে দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে সংবাদের সত্যতা যাচাই করতে পুলিশের টিমটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
​পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা।
​ঘটনাটি দুর্গাপুর থানার জিডি নং-৬১৭ (তারিখ: ১২/১০/২০২৬) মূলে নথিভুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুতপূর্বক থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নেত্রকোণা জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট