1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত মাদ্রাসার নামে সরকারি বরাদ্দ, ব্যক্তিগত বাড়ি নির্মাণের অভিযোগ,জীবননগরে তিন লাখ টাকা ও এক টন চাল বরাদ্দ শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন Visit AIPornSeries.xyz for the Hottest AI Porn Series Streaming Catalog in English ইবিতে বিশ্ব ফেজ সপ্তাহ-২০২৬ পালিত পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড গায়েব যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার Use Candy AI Free Promo Codes to Try Premium AI Girlfriend Features ঝিনাইদহের মহেশপুরে ৭ মৌজা চৌগাছায় অন্তর্ভুক্তির চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন। বেনাপোল বর্ডার দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে একই পরিবারের ৩ জনকে বাংলাদেশে ফেরত

পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড গায়েব

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

​নেত্রকোনার পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে জানালার গ্রিল ও দরজার হ্যাজবল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল কার্যালয়ের একটি আলমারি ভেঙে নগদ ৪৬ হাজার ১৩০ টাকা ও আইএফআইসি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড নিয়ে গেছে। তবে কার্যালয়ে থাকা কোনো গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র বা কাগজপত্র খোয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।গত
​সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে এসে বিষয়টি দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ইতিমধ্যে পূর্বধলা থানায় একটি লিখিত মামলা করা হয়েছে।
​উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, চোরের দল ভবনের পেছনের একটি জানালা এবং সামনের বারান্দার গ্রিল কেটে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরের একটি দরজার হ্যাজবল কেটে আলমারি ভেঙে নগদ টাকা ও ক্রেডিট কার্ড লুট করে নিয়ে যায়। চুরির এই ধরন দেখে ধারণা করা হচ্ছে, অত্যন্ত পরিকল্পিতভাবেই চক্রটি কার্যালয়ে প্রবেশ করে মালামাল লুট করেছে।
​কার্যালয়ের দায়িত্বে থাকা নৈশপ্রহরী জুয়েল মিয়া জানান, সোমবার রাত আনুমানিক ১টার দিকে তিনি কার্যালয়ের দোতলায় ঘুমাতে যান। এরপর মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে নিচে নেমে কার্যালয়ে চুরির বিষয়টি দেখতে পান।
​ঘটনার তদন্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে—কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা আগে থেকেই অচল ছিল। ফলে চোরদের প্রবেশ, অবস্থান কিংবা পালিয়ে যাওয়ার কোনো ভিডিও ফুটেজ পুলিশের হাতে আসেনি, যা তদন্তকাজে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।
​এদিকে ঘটনার খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা ও পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া চুরির রহস্য উদ্ঘাটনে ময়মনসিংহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তারা কেটে ফেলা জানালার গ্রিল, দরজা, আলমারি এবং ফিঙ্গারপ্রিন্টসহ সম্ভাব্য বিভিন্ন আলামত পরীক্ষা-নিরীক্ষা করছেন। প্রাপ্ত আলামতের ভিত্তিতে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
​এ বিষয়ে পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন, কার্যালয়ের একটি আলমারি থেকে নগদ ৪৬ হাজার ১৩০ টাকা ও একটি ক্রেডিট কার্ড খোয়া গেছে। তবে স্বস্তির বিষয় হলো, প্রাথমিকভাবে কোনো গুরুত্বপূর্ণ সরকারি নথি বা কাগজপত্র চুরি হয়নি।
​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট