1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
​মোড়েলগঞ্জে ১৪ বছরের কিশোর রিফাত নিখোঁজ, থানায় জিডি শার্শায় উলাসী খালের পাড়ে পরিবেশ মন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্প পরিদর্শন আমতলীতে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে লবিং ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বেনাপোল কাস্টমস হাউসে মতবিনিময় ও বৃক্ষরোপন কর্মসুচী পরিদর্শন সভায়,পরিবেশ প্রতিমন্ত্রী: চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে কঠোর বার্তা কমলাপুরে ২৪ ঘণ্টায় ককটেল বিস্ফোরণ-আগুন নিরাপত্তা ঘাটতি কোথায়? টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সুন্দরবনের গোলপাতার রস থেকে তৈরি হচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা ১ নং গোলমুন্ডায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ ‘সবুজ ও টেকসই বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে কর্মসূচি। লালপুরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গৌরাঙ্গ বিশ্বাস, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর গরিলাবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় বালুমহালে যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে নিয়োজিত ৯ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইলিয়াস আলী (৩০), একই গ্রামের মাজম আলীর ছেলে রুকুনুজ্জামান (৩৫), হোসেন আলীর ছেলে রফিকুল (২৩),
মাতবর আলীর ছেলে মাসুদ (২৫), মনিরুজ্জামানের ছেলে হাসিবুল (১৮),
কালিহাতী উপজেলার সিংগুরিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মামুন মিয়া (৩৮) এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর কামারকাঠি গ্রামের সুমন মিয়া (৩৭), মোঃ নজরুল মোল্লার ছেলে মো: জোহির ইসলাম (৩০) ও ভূঞাপুর উপজেলার সিরাজকান্দী গ্রামের
শুকুর আকন্দর ছেলে শামীম (৩০)।

সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট