1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
একটি সেলাই মেশিনে ১০ নারীর স্বাবলম্বী হওয়ার স্বপ্ন, নন্দীপাড়ায় এসো সচেতন হই সোসাইটির উদ্যোগ রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন মাগুরায় অফিসার্স ক্লাবের নতুন যাত্রা: কর্মকর্তাদের বিনোদন,সম্প্রীতি ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ। বরগুনায় রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি, ৭৫ দিনের মাথায় এনসিপির ছাত্রশক্তির আহ্বায়ক পদ থেকে নওশাদের পদত্যাগ শার্শা থানা পুলিশের অভিযানে ধানখেত থেকে উদ্ধার হলো একটি ওয়ান শুটার পিস্তল মানিকগঞ্জের দৌলতপুরে ২৮ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার BetMaximus Casino Withdrawal Time | Play Fast Online Casino UK ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরগুনায় রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

তারুণ্যের শেকড়ের আয়োজনে শতাধিক রক্তদাতার অংশগ্রহন
বরগুনায় রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ‘তারুণ্যের শেকড়’।

আবদুর রহমান সালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আতিকুর রহমান সাবু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. মো. ইউনুস আলী, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালেক মিঠু, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আনিসুর রহমান, এটিএন বাংলার সাবেক উপস্থাপক, শিক্ষক ও উদ্যোক্তা মাওলানা বাকী বিল্লাহ এবং ‘সচেতনতার ফেরিওয়ালা’ খ্যাত ইঞ্জিনিয়ার সাঈদ রিমন, বরগুনা রেডক্রিসেন্টের যুব প্রধান মোঃ সজিব হোসেন, বন্ধুসভার বরগুনা সভাপতি খান নাঈম, সংগঠক বনি আমিন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক স্বেচ্ছায় রক্তদাতা অংশগ্রহণ করেন। এ সময় মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে রক্তদাতাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছায় রক্তদানে তরুণ সমাজকে আরও বেশি উৎসাহিত করা এবং মানবিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট