1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আমতলী থানায় প্রস্তুতিমূলক সভা সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন কমলাপুর রেলস্টেশনে উদ্ধার ১৩ বছরের মাঈশা ফিরল পরিবারের কাছে নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ মোংলায় বাঙ্গালী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বাগাতিপাড়ায় ৩ ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ক্লিন ক্যাম্পাস বাস্তবায়নে আলোচনা সভা পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ১০ দিন পর ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন

মো: আফজাল মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সাড়ে চার কোটি ব্যয় সিলেটের বিশ্বনাথের পনাউল্লাহ বাজারে হযরত শাহজালাল (রহ.) দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা লিঃ এর নবনির্মিত ছাত্রাবাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ছাত্রাবাসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাফিজ ফখরুদ্দীন ছাহেবজাদায়ে ফুলতলী। তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহ তা’আলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরের সাহায্য করো।’ একটি সমাজ কতটা উন্নত, তা মাপা হয় সেই সমাজ তার এতিম ও অসহায় শিশুদের কতটা আগলে রাখছে তার ওপর। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এরশাদ করেছেন, আমি এবং এতিমের দায়ীত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে একসাথে অবস্থান করব। তিনি আরও বলেন, পনাউল্লাহ বাজারে যে ছাত্রবাসটির শুভ সূচনা হলো এটি কেবল ইট-পাথরের কোনো চার দেয়াল নয়, এটি নূরে মোহাম্মদীর আলো ছড়ানোর একটি নিরাপদ আশ্রয়। এখানে দিনের হাফেজ তৈরি হবে, সুনাগরিক গড়ে উঠবে, যারা আগামী দিনে অন্ধকার সমাজকে আলোর পথ দেখাবে। যারা সুদুর প্রবাসে থেকে নিজেদের কর্ষ্টাজিত অর্থ ও শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে এপর্যন্ত নিয়ে এসেছেন তাদের এই মহতি দানকে সদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। হযরত শাহজালাল (রহ.) দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসা সভাপতি নাজমুল ইসলাম রুহেলের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা ফারুক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব মুফতি একেএম মনোওর আলী, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল আব্দুল কাদির, আজাদ মেম্বার, ছৈফুল আলম, আলাউর রহমান, ছৈদ আলী, রাজন মিয়া, ইছাক আলী, গোলাব মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান তামীম ও নাতে রাসূল পরিবেশন করেন রাহীম আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটি, যুক্তরাজ্য কমিটি, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট