জাহিদ হাসান শান্ত, নীলফামারী (জেলা) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার ৮ নম্বর ঝুনাগাছ চাপানী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ঝুনাগাছ চাপানী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জিল্লুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু বকর সিদ্দিক এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব তারিকুল ইসলাম খান লোহানি (সোহাগ)।
এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরা হয়। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।