1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক আমতলীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কালিহাতীতে রেলক্রসিংয়ে ট্রাক বিকল, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন নেত্রকোনায় মগড়া নদী উদ্ধার: বৈধ জমির মালিকদের হয়রানি ও সরকারি অর্থ অপচয়ের আশঙ্কায় সংবাদ সম্মেলন মহেশপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন একটি সেলাই মেশিনে ১০ নারীর স্বাবলম্বী হওয়ার স্বপ্ন, নন্দীপাড়ায় এসো সচেতন হই সোসাইটির উদ্যোগ রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন মাগুরায় অফিসার্স ক্লাবের নতুন যাত্রা: কর্মকর্তাদের বিনোদন,সম্প্রীতি ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ। বরগুনায় রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান

কালিহাতীতে রেলক্রসিংয়ে ট্রাক বিকল, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

গৌরাঙ্গ বিশ্বাস, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিংয়ে বিকল হয়ে রেললাইনের ওপর আটকে পড়ে একটি বালুবাহী ট্রাক। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন এগিয়ে আসছিল। বিপদের আশঙ্কা বুঝতে পেরে লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেন রেলক্রসিংয়ের গেটম্যান। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন ও এর যাত্রীরা।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও রেলক্রসিংয়ের গেটম্যান মিজান জানান, যমুনা সেতু পার হয়ে আসা একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। এ সময় রেললাইন পার হওয়ার মুহূর্তে ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকে পড়ে। ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ওই পথে আসছিল। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত লাল পতাকা উড়িয়ে ট্রেনটিকে থামানোর সংকেত দেন গেটম্যান মিজান।

পরে অন্য একটি ট্রাক দিয়ে আটকে পড়া ট্রাকটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে কাছাকাছি থাকা মাটি কাটার ভেকু (এক্সকাভেটর) মেশিন এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানো হয়। পরে দুপুর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ট্রাক আটকে পড়ার কারণে প্রায় ৪৫ মিনিট ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ট্রাকটি সরিয়ে নেওয়ার পর পুনরায় স্বাভাবিক হয় রেলপথে ট্রেন চলাচল। গেটম্যান মিজান জানান, এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট