1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ, সার সংকটের গুঞ্জন সত্য নয়: কৃষি কর্মকর্তা পিযুষ কুমার দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুন আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকির অভিযোগ ইবিতে নানা আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নাটোরের অভিযানে ২০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে দৌলতপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় কর্মসূচির গুণগত মান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডিমলায় জমজমাট হা-ডু-ডু টুর্নামেন্টের আয়োজন, ফাইনাল আগামীকাল ১০ নভেম্বর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নীলফামারীর ডিমলায় আয়োজন করা হয়েছে এক বিশাল হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে এ আয়োজন।

ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি সাতারু চৌপথী এলাকার সততা সমাজ কল্যাণ সমিতির মাঠে sk এন্টারপ্রাইজ ও মা হোমিও হলের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামীকাল ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার ঘোরামারা হা-ডু ডু একাদশ বনাম গোলমুন্ডা নাড্ডাপাড়া হা-ডু ডু একাদশ বিকেল ৩টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে

আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং তরুণ প্রজন্ম মাঠমুখী হতে উৎসাহিত হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ডিমলা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী প্রধান।

উদ্বোধক হিসেবে থাকবেন ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আহসান হাবিব চৌধুরী সৈকত। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন বিএনপি ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সাবেক সভাপতি মো. জিয়াউর রহমান।

এ ছাড়া প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন মো. মোশারফ হোসেন এবং বরেণ্য অতিথি হিসেবে থাকবেন ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা। সার্বিক সহযোগিতায় রয়েছেন মো. তহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. মোকাব্বর হোসেন, মো. আনিছুর রহমান, মো. মিজানুর রহমান, মো. বাবুল হোসেন ও মো. আতাউর রহমানের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মো. খাদিমুল ইসলাম, মো. শফিকুল ইসলাম ও মো. আব্দুল মতিন।

খেলা পরিচালনায় বিশিষ্ট সমাজসেবক মো. মোজাফফর হোসেন।
খেলা সঞ্চালনায় সুবোধ রায় সঞ্চালক রংপুর বেতার।

আয়োজকরা জানান, হা-ডু-ডু শুধু একটি খেলা নয়, এটি গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই এই ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন। টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট