নাটোর জেলার লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০৯/১১/২০২৬ তারিখ বেলা ০২.০৫ ঘটিকার সময় লালপুর থানাধীন বালিতিতা ইসলামপুর সাকিনস্থ জনৈক মোঃ আমির হোসেন (৫০) পিতা-মৃত তজিমুদ্দিন, সাং-বালিতিতা ইসলামপুর, থানা-লালপুর, জেলা-নাটোর এর বাঁশ ঝাড়ের মধ্যে অভিযান পরিচালনা করে,ধৃত আসামী ১। মোঃ আব্দুস সালাম (৫৮) পিতা-মৃত কেরামত প্রামানিক, ২। মোঃ মাহাবুল ইসলাম (৪৫) পিতা-মৃত আজিমুদ্দিন শেখ, ৩। মোঃ লিখন আহম্মেদ (২৬) পিতা-মৃত আশরাফ আলী, ৪। মোঃ মামুন আলী (৩৫) পিতা-মোঃ আঃ করিম, সর্ব সাং-বালিতিতা ইসলামপুর, থানা-লালপুর, জেলা-নাটোর গনদের তাস দিয়ে জুয়া খেলায় ০৪ (চার) জন আসামী ও জুয়া খেলার নগদ ১৭০০/-টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত অন্যান্য সামগ্রী সহ নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক আটক করা হয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ১৫/১৯(১)/২৭ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিগনদের ০৯/১১/২০২৬ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে র্সোপর্দ করা হয়েছে।