1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মান্দারবাড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাফরিন পাশার আনুষ্ঠানিকভাবে জীবনবৃত্তান্ত জমা হবিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি অধিবেশন অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত ২ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা আমতলীতে যথাযোগ্য মর্যাদায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে দুর্গোৎসব ঘিরে নীলফামারীর ডিমলায় ব্যাপক প্রস্তুতি আমতলীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

হযরত শাহজালাল বিমানবন্দরে ২ ভারতীয় গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
Oplus_131072

মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
শাড়ির আড়ালে বিপুল পরিমাণ কুশ পাচারের অভিযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার বিদেশি মদ ও ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা সানাওয়ার আলী (৩৬) ও ইমতিয়াজ আহমেদ (৩৬)।

ডিএনসি জানায়, সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালানো হয়। ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল সেখানে অবস্থান নেয়।

দুপুর ১টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজিথ্রিটুওয়ান (TG321) ফ্লাইটে আসা সানাওয়ার আলী ও ইমতিয়াজ আহমেদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়।

তল্লাশির সময় কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার বিদেশি মদ এবং ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, দুটি বোর্ডিং কার্ড ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। তাদের কাছে থাকা মুদ্রার মধ্যে ছিল ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ১৭০ থাই বাথ ও ১ হাজার ১৭০ ভারতীয় রুপি।

ডিএনসি জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি করেন।

এ ঘটনায় তাদের কয়েকজন বাংলাদেশি সহযোগীকে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে ডিএনসি। তাদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট