1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
​মোংলায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা। বেনাপোলকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার-মেয়র প্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিমের সরকারি বরাদ্দের অপেক্ষায় নয়, এলাকাবাসীর চাঁদায় কোটি টাকার সেতু নির্মাণ বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক আমতলীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কালিহাতীতে রেলক্রসিংয়ে ট্রাক বিকল, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন নেত্রকোনায় মগড়া নদী উদ্ধার: বৈধ জমির মালিকদের হয়রানি ও সরকারি অর্থ অপচয়ের আশঙ্কায় সংবাদ সম্মেলন মহেশপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন একটি সেলাই মেশিনে ১০ নারীর স্বাবলম্বী হওয়ার স্বপ্ন, নন্দীপাড়ায় এসো সচেতন হই সোসাইটির উদ্যোগ

সরকারি বরাদ্দের অপেক্ষায় নয়, এলাকাবাসীর চাঁদায় কোটি টাকার সেতু নির্মাণ

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সরকারি বরাদ্দের অপেক্ষায় বছরের পর বছর কেটেছে। কিন্তু দীর্ঘদিনের দুর্ভোগ আর অপেক্ষার অবসান ঘটাতে এবার নিজেরাই উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী। প্রবাসীদের সহযোগিতা, স্থানীয় বিত্তবানদের অনুদান ও গ্রামবাসীর চাঁদায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ৩৫০ ফুট দীর্ঘ একটি স্টিলের সেতু। কিশোরগঞ্জের ইটনা উপজেলার তিন গ্রামের প্রায় আট হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করেছে এই উদ্যোগ।
উপজেলার রায়টুটি ইউনিয়নের পংধূলন, হরিপুর ও গল্লী গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে বন্নী নদী কাটা খাল। নদীর এপার-ওপার যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। বছরের পর বছর ধরে এভাবেই চলাচল করতে হচ্ছে তিন গ্রামের বাসিন্দাদের।
বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছায়। শিক্ষার্থীদের স্কুল-কলেজ ও মাদরাসায় যাতায়াত, কৃষকের উৎপাদিত ফসল পরিবহন কিংবা জরুরি রোগী হাসপাতালে নেওয়া—প্রতিটি ক্ষেত্রেই নৌকানির্ভর যোগাযোগ বড় বাধা হয়ে দাঁড়ায়।
দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেরাই অর্থ সংগ্রহের উদ্যোগ নেন স্থানীয়রা। প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতা এবং গ্রামবাসীর চাঁদায় শুরু হয় সেতু নির্মাণের কাজ। প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সাড়ে তিনশ ফুট দীর্ঘ স্টিলের সেতু। পাশাপাশি তৈরি করা হচ্ছে দুই পাশের সংযোগ সড়ক।
সেতু নির্মাণের উদ্যোক্তা মিজানুর রহমান ভূঁইয়া জানান, এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মাণকাজ এগিয়ে চলছে। তবে প্রাথমিক হিসাবের তুলনায় অতিরিক্ত ২০ থেকে ২৫ লাখ টাকা ব্যয় হওয়ায় কিছুটা আর্থিক সংকটে পড়েছেন উদ্যোক্তারা।
ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে। দুই পাশের সংযোগ সড়কের বড় অংশের কাজ সম্পন্ন হয়েছে। নির্মাণ করা হয়েছে সেতুর পিলার। বর্তমানে চলছে স্টিলের পাটাতন বসানোর কাজ। কাজ শেষ হলে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
সেতুটি চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন শিক্ষার্থী, কৃষক ও অসুস্থ রোগীরা। এতদিন নৌকায় কৃষিপণ্য পারাপারে সময় ও পরিবহন খরচ বেশি লাগত। সেতু চালু হলে সরাসরি সড়কপথে ফসল বাজারে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি জরুরি রোগীদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পথও সহজ হবে।
এলাকাবাসীর এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রায়টুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক খান মিলকী (বাবু)। তিনি সেতু নির্মাণে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এদিকে এলাকাবাসীর এই উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করেছেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। তিনি নির্মাণকাজে পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি এডিবির বরাদ্দ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেদের অর্থ ও সম্মিলিত প্রচেষ্টায় সেতু নির্মাণের এই উদ্যোগ এখন তিন গ্রামের মানুষের স্বপ্নে পরিণত হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত নির্মাণকাজ শেষ হলে প্রায় আট হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি শিক্ষা, কৃষি, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট