1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
​মোংলায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা। বেনাপোলকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার-মেয়র প্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিমের সরকারি বরাদ্দের অপেক্ষায় নয়, এলাকাবাসীর চাঁদায় কোটি টাকার সেতু নির্মাণ বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক আমতলীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কালিহাতীতে রেলক্রসিংয়ে ট্রাক বিকল, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন নেত্রকোনায় মগড়া নদী উদ্ধার: বৈধ জমির মালিকদের হয়রানি ও সরকারি অর্থ অপচয়ের আশঙ্কায় সংবাদ সম্মেলন মহেশপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন একটি সেলাই মেশিনে ১০ নারীর স্বাবলম্বী হওয়ার স্বপ্ন, নন্দীপাড়ায় এসো সচেতন হই সোসাইটির উদ্যোগ

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা।

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আমতলীর পায়রা নদীতে চলাচলাকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষ সোমবার দুপুরে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাতে।
জানাগেছে, আমতলীর পায়রা নদী পারাপারে গত ৩৫ বছর ধরে তিনটি ফেরি চলাচল করছে। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুইজন দুর্বৃত্ত্ব মোটর সাইকেলে এসে ইউটিলিটি টাইপ- ৫০ নম্বর ভিআইপি ফেরির ইঞ্জিন কভারে পেট্টোল দেয়। পরে তারা ফেরিতে থাকা ফেরির ইজারাদার প্রতিনিধি মোঃ আসলামের কক্ষের ছিটকারী আটকে দেয়। আসলাম টের পেয়ে ডাক চিৎকার দিলে লোজকন ছুটে এসে।

মানুষের উপস্থিতি বুঝতে পেরে দুর্বৃত্তরা ফেরিতে আগুন না দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফেরির কর্তৃপক্ষ এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবী ফেরি কর্তৃপক্ষের।

ফেরির খালামী সায়েম বলেন, রবিবার দিবাগত রাত সাতে তিনটায় ফেরি পল্টনে আটকে রেখে ঘুমাতে যাই। ওই সময় একটি মোটর সাইকেল ফেরির পল্টনে এসে থামায়। পরে ইউটিলিটি টাইপ- ৫০ নম্বর ফেরির ইজারাদার প্রতিনিধি আসলামের কক্ষের ছিটকানী আটকে দিয়ে দুর্বৃত্ত্বরা ইঞ্চিন কভারে আগুন দিতে পেট্টোল দেয়। ওই সময় আসলাম ডাক চিৎকার দিলে লোকজন ছুটে আসলে দুর্বৃত্ত্বরা মোটর সাইকেলে পালিয়ে যায়।

ফেরির চালক আব্দুল বারেক হাওলাদার বলেন, দুর্বৃত্ত্বরা ফেরিতে আগুন দিতে পেট্টোল দিয়েছে। কিন্তু ফেরির ইজারাদার প্রতিনিধি আসলাম টের পাওয়ার কারনে আগুন দিতে পারেনি।

বরগুনা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আসাদুল ইসলাম বলেন, ইউটিলিটি টাইপ-৫০ ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়েছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে জড়িত দুর্বৃত্ত্বদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট