1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম ইবিস্থ নীলফামারী জেলা ছাত্রকল্যাণ’র সভাপতি কামরুজ্জামান, সম্পাদক রুমন বেনাপোল বন্দরে ট্যালকম পাউডারের ঘোষণায় উচ্চতর শুল্ক মূল্যের রাসায়নিক পণ্য খালাসের চেষ্টা, ২৫ মে: টন পণ্যসহ ট্রাক জব্দ পাকুন্দিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নেত্রকোনায় নাশকতার অভিযোগে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে মহেশপুর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ দিনমজুরের মৃত্যু আমতলীতে স্বাস্থ্যসেবা বিষয়ক বহু-পক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় নাশকতার অভিযোগে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন মামলার তথ্য ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার ১ নম্বর আসামি নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। ২ নম্বর আসামি মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন এবং ৩ নম্বর আসামি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল।
মোহনগঞ্জ থানার বাহাম গ্রামের বাসিন্দা মো. মাজাহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এজাহারে অভিযোগ করা হয়, গত ৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ থানাধীন কাজিয়াটি এলাকার মডেল মসজিদের দক্ষিণ পাশে পাকা সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মশাল মিছিল বের করা হয়। এতে আসামিরা উসকানিমূলক স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পাশাপাশি যানবাহনের ক্ষতিসাধন ও নাশকতার চেষ্টার অভিযোগও আনা হয়েছে।
মামলার এজাহারে আরও বলা হয়, ১ থেকে ৩ নম্বর আসামিসহ শীর্ষ নেতাদের প্ররোচনা ও ষড়যন্ত্রে অন্য আসামিরা সংঘবদ্ধ হয়ে ওই কর্মসূচিতে অংশ নেন। তবে এসব অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য জানা যায়নি।
ওসি মো. হাফিজুর ইসলাম হারুন জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ঘ ধারায় মামলাটি করা হয়েছে। গত ১১ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মামলাটি থানায় রেকর্ড করা হয়।
এ মামলায় এজাহারভুক্ত আসামি জুবায়েদ আহমেদ (২৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট