1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম ইবিস্থ নীলফামারী জেলা ছাত্রকল্যাণ’র সভাপতি কামরুজ্জামান, সম্পাদক রুমন বেনাপোল বন্দরে ট্যালকম পাউডারের ঘোষণায় উচ্চতর শুল্ক মূল্যের রাসায়নিক পণ্য খালাসের চেষ্টা, ২৫ মে: টন পণ্যসহ ট্রাক জব্দ পাকুন্দিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নেত্রকোনায় নাশকতার অভিযোগে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে মহেশপুর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ দিনমজুরের মৃত্যু আমতলীতে স্বাস্থ্যসেবা বিষয়ক বহু-পক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭১ নম্বর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, নবগঠিত পরিচালনা কমিটিকে বরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হকসহ কমিটির অন্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং সন্তানদের পড়াশোনার বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী উপহার তুলে দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাহাত আলমের উপস্থিতিতে অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা বৃক্ষরোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট