1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম ইবিস্থ নীলফামারী জেলা ছাত্রকল্যাণ’র সভাপতি কামরুজ্জামান, সম্পাদক রুমন বেনাপোল বন্দরে ট্যালকম পাউডারের ঘোষণায় উচ্চতর শুল্ক মূল্যের রাসায়নিক পণ্য খালাসের চেষ্টা, ২৫ মে: টন পণ্যসহ ট্রাক জব্দ পাকুন্দিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নেত্রকোনায় নাশকতার অভিযোগে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে মহেশপুর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ দিনমজুরের মৃত্যু আমতলীতে স্বাস্থ্যসেবা বিষয়ক বহু-পক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীতে আবারও ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী, মহানগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালিত হবে।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী,
রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল,ঝোপঝাড়সহ মশার প্রজনন স্থানে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৩০ টি ওয়ার্ডের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্যারের নির্দেশনায় রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম আবারো শুরু করা হয়েছে। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডে ব্লকভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় পরিস্কার, ড্রেন পরিষ্কার, ড্রেনে লার্ভিসাইড স্প্রেসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট