1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম ইবিস্থ নীলফামারী জেলা ছাত্রকল্যাণ’র সভাপতি কামরুজ্জামান, সম্পাদক রুমন বেনাপোল বন্দরে ট্যালকম পাউডারের ঘোষণায় উচ্চতর শুল্ক মূল্যের রাসায়নিক পণ্য খালাসের চেষ্টা, ২৫ মে: টন পণ্যসহ ট্রাক জব্দ পাকুন্দিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নেত্রকোনায় নাশকতার অভিযোগে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে মহেশপুর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ দিনমজুরের মৃত্যু আমতলীতে স্বাস্থ্যসেবা বিষয়ক বহু-পক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ইবিস্থ নীলফামারী জেলা ছাত্রকল্যাণ’র সভাপতি কামরুজ্জামান, সম্পাদক রুমন

ওসমান গণি, কুষ্টিয়া (ইবি) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নীলফামারী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ অর্থবছরের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রুমন ইসলাম মনোনীত হয়েছেন।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের গগন হরকরা গ্যালারিতে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের সম্মতিক্রমে উপদেষ্টা অধ্যাপক ড. জাকির হোসেন নতুন কমিটি ঘোষণা করেন।

​কমিটির সহ-সভাপতি হয়েছেন—ফারহানা ইয়াছমিন, আজমেরী রহমান, কাজী বৈশাখী, জিন্নাত মালিয়াত সীমা ও অনিত্য কুমার রায়। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন—শাহ মো. মারুফ হাসান, শিমুল রানা সোহান, কাজী আনিতা জামান, ভীষ্মদেব রায়, মো. মেহেদী জামান ও সুরভী জান্নাত সুমানা।
​সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহন রায় এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন—রাশেদ ইসলাম, মোজাহিদ ইসলাম, রায়হান ইসলাম ও দীনবন্ধু রায় দেবা।

কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন—দপ্তর সম্পাদক: মামুন ইসলাম, সহ-দপ্তর সম্পাদক: তাহমিদ তারিক, অর্থ সম্পাদক: মাসুম ইসলাম, সহ-অর্থ সম্পাদক: সামিহা তাহমিদা ঐশী, প্রচার সম্পাদক: তাজুল ইসলাম তাওহিদ, উপ-প্রচার সম্পাদক: মাশরূপা ইয়াছমিন, আইন সম্পাদক: মোহাম্মদ মনির হোসেন, সহ-আইন সম্পাদক: দীপ চন্দ্র রায়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মোহনা আক্তার ইরা, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক: ফাহিম ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক: মো. মাসুদ রানা, সহ-ক্রীড়া সম্পাদক: মিরাজুল ইসলাম।
​কার্যনির্বাহী সদস্যরা হলেন—সৈয়দ রাশিদুন নুর, মো. মেহেদী হাসান, রক্তিম ইসলাম, ফাইয়াজ আল মুনতাসির লুবাত, মো. হিদায়াতুল্লাহ, রিফাত ইসলাম ও রোমানা বিশী।

নবমনোনীত সাধারণ সম্পাদক রুমন ইসলাম বলেন, ‘এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং নীলফামারী জেলা সমিতির প্রতি অর্পিত একটি আমানত। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সমিতিকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও সুসংগঠিত করতে কাজ করতে চাই।’

​নবমনোনীত সভাপতি কামরুজ্জামান বলেন, “সভাপতি মনোনীত হওয়া আমার কাছে বড় একটি দায়িত্ব ও অঙ্গীকার। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ঐক্যই সংগঠনের মূল শক্তি বলে বিশ্বাস করি। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবার সহযোগিতা ও পরামর্শে সংগঠনকে আরও গতিশীল, সুন্দর ও সুসংগঠিত করতে কাজ করে যাব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট