1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাটির সুরের আয়োজনে গান ও কবিতার মায়াবী সন্ধ্যা সুর, ছন্দ আর কবিতায় মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা ইটনায় দেশীয় মাছের উৎপাদন বাড়াতে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীর একই পরিবারের তিনজনসহ নিহত ৭, শোকের ছায়া কলমের বদলে বুলেট! সাংবাদিক লুৎফুজ্জামান হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কিশোরগঞ্জের নিউটাউনে জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ আদালতে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১টি পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ আটক-১ সাংবাদিক আলিফ হত্যা: অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিসিটিভি ও ফেসবুক পোস্ট নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১টি পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ আটক-১

মো: জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি ১ টি পিস্তল ২ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন সহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে পোর্টথানা পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন, সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে মিয়ারাজ গাইন (২৭)।

শুক্রবার (১৭ অক্টোবর ২০২৬) রাত ১২ টা ২০ মিনিটের সময় পুলিশ জানায়, এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআইন সুজন হোসেন ও কনস্টেবল/১০৮৪ আঃ হাইসহ বেনাপোল থানা পুলিশের বিশেষ অভিযান ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড়স্থ মেসার্স বেনাপোল ফিলিং স্টেশন এর সামনে বেনাপোল-যশোর মহাসড়কের উপর একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করে। তল্লাশী কালে ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ (দুই) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান,এ সংক্রান্ত পরবর্তী অবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট