1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটির সুরের আয়োজনে গান ও কবিতার মায়াবী সন্ধ্যা সুর, ছন্দ আর কবিতায় মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা ইটনায় দেশীয় মাছের উৎপাদন বাড়াতে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীর একই পরিবারের তিনজনসহ নিহত ৭, শোকের ছায়া কলমের বদলে বুলেট! সাংবাদিক লুৎফুজ্জামান হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কিশোরগঞ্জের নিউটাউনে জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ আদালতে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১টি পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ আটক-১ সাংবাদিক আলিফ হত্যা: অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিসিটিভি ও ফেসবুক পোস্ট নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

ইটনায় দেশীয় মাছের উৎপাদন বাড়াতে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১৮/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ইটনা উপজেলার ১ টি প্রাতিষ্ঠানিক জলাশয় এবং বলদা হাওর সহ মোট ০২ টি জলাশয়ে রাজস্ব খাতের আওতায় সর্বমোট ২৭০ কার্প জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

এ সময় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, ইটনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান,উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস, উপজেলা একাডেমি সুপারভাইজার সিরাজুল ইসলাম, স্থানীয় মৎস্যজীবী প্রতিনিধিরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

কর্মসূচির মূল উদ্দেশ্য হলো হাওরাঞ্চলের দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করা, প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মাছের প্রাপ্যতা বাড়ানো। পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইটনা একটি হাওরবেষ্টিত উপজেলা। এখানকার মানুষের জীবন-জীবিকা, পুষ্টি ও অর্থনীতির সঙ্গে মৎস্যসম্পদ নিবিড়ভাবে জড়িত। তবে প্রাকৃতিক জলাশয়ের মাছের উৎপাদন ধরে রাখতে দেশীয় মাছ সংরক্ষণ, অবৈধ জালের ব্যবহার রোধ এবং মাছের প্রজননক্ষেত্র সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

মৎস্য খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জেলে, মৎস্যচাষি ও সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত তদারকি, মাছের অভয়াশ্রম সংরক্ষণ এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রসার ঘটানো গেলে ইটনার হাওরাঞ্চলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট