1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি মিশুক, সম্পাদক শরিফুল বেনাপোলে দৈনিক রানার প্রত্রিকার ৪৬-তম, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মোহনগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মহেশপুরে বাঁশবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদোপ্রার্থী সহকারী অধ্যাপক মুহাম্মদ সুজানুর রহমানের গনসংযোগ। নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার আমতলীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত রূপগঞ্জে জমি-বসতভিটা দখল ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা

মোহনগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে।আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে উপজেলার তিনটি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে এ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের জন্য পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। প্রথম ধাপে ১ নম্বর বড়কাশিয়া-বিরামপুর, ২ নম্বর বড়তলী-বানিয়াহারী ও ৩ নম্বর তেতুলিয়া ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ সকালে প্রথমদিকেই বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ শুরু হয়।
এ কার্যক্রমের প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে গত সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিক উদ্দীন, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা প্রশাসন জানায়, তথ্য সংগ্রহের কাজে ৬২ জন তথ্য সংগ্রহকারী ও ছয়জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে ছয়জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজারকে রিজার্ভ রাখা হয়েছে।
তথ্য সংগ্রহের সুবিধার্থে প্রথম পর্যায়ে ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজারকে ট্যাব সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য তথ্য সংগ্রহকারীদেরও ট্যাব দেওয়া হবে।
তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আয়-ব্যয়সহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। পরে সংগৃহীত তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য পরিবার ও ব্যক্তিদের নির্ধারণ করে পরবর্তী সময়ে ফ্যামিলি কার্ডের আওতায় ভাতা প্রদানের কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, ফ্যামিলি কার্ডের পুরো প্রক্রিয়া সফটওয়্যারভিত্তিক ও স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে। ফলে অনিয়মের সুযোগ নেই। তিনি তথ্য সংগ্রহকারীদের প্রতিটি বাড়িতে গিয়ে সতর্কতার সঙ্গে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট