ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকা পুনর্গঠন, কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে গেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুহাম্মদ সুজানুর রহমান। দিন দিন সাধারণ মানুষের মধ্যে তাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জনসমর্থন তৈরি হচ্ছে।
সোমবার বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বাঁশবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে নিবিড় গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। গণসংযোগকালে তাকে শুভেচ্ছা জানাতে এবং সমর্থন প্রকাশ করতে সর্বস্তরের জনগণ।
স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী অধ্যাপক মুহাম্মদ সুজানুর রহমান তার সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিনিয়ত ভোটারদের আস্থা অর্জন করে চলেছেন। গণসংযোগের অংশ হিসেবে সোমবার বিকেলে তিনি ইউনিয়নের ভাষান পোতা বাজার থেকে সাধারণ মানুষের সাথে মতবিনিময় শুরু করেন। পরবর্তীতে তিনি শ্রীপুর ও বালিনগর গ্রামসহ আশপাশের এলাকাগুলোতে পায়ে হেঁটে সর্বস্তরের মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন দাবির কথা শোনেন।
পথসভা ও মতবিনিময়কালে সহকারী অধ্যাপক মুহাম্মদ সুজানুর রহমান বলেন,বাঁশবাড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সেবাধর্মী ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। অবহেলিত এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করে যেতে চাই।” তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে সর্বস্তরের মানুষের সমর্থন ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুব ও ছাত্রসমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় ভোটাররা জানান, শিক্ষাবিদ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে সহকারী অধ্যাপক সুজানুর রহমান সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। আগামী নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে জয়ী দেখতে চান এলাকার অধিকাংশ মানুষ।