ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০২১-২২ বর্ষের মিশুক শাহরিয়ার ও সাধারণ সম্পাদক পদে ল’ ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ২০২২-২৩ বর্ষের
শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত লালন শাহ হলের প্রভোস্ট কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন হলের আবাসিক শিক্ষক ও প্রধান নির্বাচন কমিশনার ড. হুসাইন আহমেদ লিটন এবং অন্য দুই কমিশনার। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কার্যনির্বাহী কমিটির সর্বমোট ১৩ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এর মাধ্যমে মোট ৫টি পদে নতুন সদস্য নির্বাচন সম্পন্ন করা হয়। এতে ১১ ভোট পেয়ে সভাপতি পদে মিশুক শাহরিয়ার, ৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম, ৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হলেন রাশেদ ইসলাম। এছাড়া দপ্তর সম্পাদক পদে রমজান আলী ও তথ্য ও প্রচার সম্পাদক পদে মিসনু মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মিশুক শাহরিয়ার বলেন, গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হয়েছি, সকলে আমার উপর আস্থা রেখেছেন। সকলে যে প্রত্যাশা নিয়ে আমাকে সভাপতি নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।