মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য এস এম হোসেন জাফরিন পাশা।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাথানগাছি সার্বজনীন দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসব উদযাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রাজেন্দ্রনাথ ভক্তদাস, সহ-সভাপতি বাসুদেব শর্মা, সাধারণ সম্পাদক শ্রী সনজিৎ সরকার, সহ-সাধারণ সম্পাদক শ্রী সরজিত শর্মা ও কোষাধ্যক্ষ শ্রী রমেশ মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং পূজার আয়োজকরা।
উল্লেখ্য, এস এম হোসেন জাফরিন পাশা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।