1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখোলা দুর্গামন্দিরে চেয়ারম্যান পদপ্রার্থী জাফরিন পাশা, পূজার আয়োজকদের দিলেন আর্থিক অনুদান মহেশপুরের বাথানগাছি দুর্গা মন্দিরে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক সহয়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাফরিন পাশা মহেশপুরের শাহাপুর কালী মন্দিরে দুর্গোৎসব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন জাফরিন পাশা মাটির সুরের আয়োজনে গান ও কবিতার মায়াবী সন্ধ্যা সুর, ছন্দ আর কবিতায় মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা ইটনায় দেশীয় মাছের উৎপাদন বাড়াতে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীর একই পরিবারের তিনজনসহ নিহত ৭, শোকের ছায়া কলমের বদলে বুলেট! সাংবাদিক লুৎফুজ্জামান হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কিশোরগঞ্জের নিউটাউনে জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ আদালতে

মহেশখোলা দুর্গামন্দিরে চেয়ারম্যান পদপ্রার্থী জাফরিন পাশা, পূজার আয়োজকদের দিলেন আর্থিক অনুদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
oplus_1024

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়নের মহেশখোলা পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য এস এম হোসেন জাফরিন পাশা। এ সময় তিনি শারদীয় দুর্গোৎসব উদযাপনে মন্দির কর্তৃপক্ষকে আর্থিক অনুদান প্রদান করেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় পূজার আনন্দ ও সম্প্রীতির পরিবেশে সবার সঙ্গে কুশল বিনিময় করেন জাফরিন পাশা। পাশাপাশি দুর্গোৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে মন্দির কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহেশখোলা সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দিলিপ বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী লিটন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পূজার আয়োজকরা।

উল্লেখ্য, এস এম হোসেন জাফরিন পাশা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট