1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুর কালীবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এস এ জিন্নাহ কবির ​আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিবাদ, জাতিসংঘে অভিযোগের হুঁশিয়ারি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সদস্য সচিব আব্দুস ছালাম এর শুভেচ্ছা ও অভিনন্দন মাগুরায় যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা মহেশপুরের বাথানগাছি দুর্গামন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আতিকুজ্জামান শিপন বেনাপোল সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক মহেশপুরে শাহাপুর কালী মন্দিরের দুর্গোৎসব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আতিকুজ্জামান শিপন ​সত্যের সন্ধানে অনুরাগী তরুণ সাংবাদিক: বিশ্বাসযোগ্যতা অর্জনের মূল চাবিকাঠি লেখক এম এ হান্নান দৌলতপুরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

মহেশপুরের বাথানগাছি দুর্গামন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আতিকুজ্জামান শিপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছি সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও আর্থিক সহয়তা প্রদান করেছেন মহেশপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আতিকুজ্জামান শিপন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাথানগাছি দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসব উদযাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

পরিদর্শনকালে প্রভাষক আতিকুজ্জামান শিপন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও উৎসবের আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসব উদযাপনের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রাজেন্দ্রনাথ ভক্তদাস, সহ-সভাপতি বাসুদেব শর্মা, সাধারণ সম্পাদক শ্রী সনজিৎ সরকার, সহ-সাধারণ সম্পাদক শ্রী সরজিত শর্মা ও কোষাধ্যক্ষ শ্রী রমেশ মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পূজার আয়োজকরা।

স্থানীয় পর্যায়ে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট