1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক মহেশপুরে শাহাপুর কালী মন্দিরের দুর্গোৎসব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আতিকুজ্জামান শিপন ​সত্যের সন্ধানে অনুরাগী তরুণ সাংবাদিক: বিশ্বাসযোগ্যতা অর্জনের মূল চাবিকাঠি লেখক এম এ হান্নান দৌলতপুরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের হাতে জামাই খুন, এলাকায় চাঞ্চল্য মহেশখোলা দুর্গামন্দিরে চেয়ারম্যান পদপ্রার্থী জাফরিন পাশা, পূজার আয়োজকদের দিলেন আর্থিক অনুদান মহেশপুরের বাথানগাছি দুর্গা মন্দিরে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক সহয়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাফরিন পাশা মহেশপুরের শাহাপুর কালী মন্দিরে দুর্গোৎসব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন জাফরিন পাশা মাটির সুরের আয়োজনে গান ও কবিতার মায়াবী সন্ধ্যা সুর, ছন্দ আর কবিতায় মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা ইটনায় দেশীয় মাছের উৎপাদন বাড়াতে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত

দৌলতপুরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

মো: সাইফুল ইসলাম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কেন্দ্রীয় বেদান্ত সার্বজনীন দুর্গামন্দির ও গাজিছাইল দুর্গামন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার সার্বিক প্রস্তুতি, উৎসবের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহরম আলী, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যাতে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট