1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুর কালীবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এস এ জিন্নাহ কবির ​আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিবাদ, জাতিসংঘে অভিযোগের হুঁশিয়ারি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সদস্য সচিব আব্দুস ছালাম এর শুভেচ্ছা ও অভিনন্দন মাগুরায় যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা মহেশপুরের বাথানগাছি দুর্গামন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আতিকুজ্জামান শিপন বেনাপোল সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক মহেশপুরে শাহাপুর কালী মন্দিরের দুর্গোৎসব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আতিকুজ্জামান শিপন ​সত্যের সন্ধানে অনুরাগী তরুণ সাংবাদিক: বিশ্বাসযোগ্যতা অর্জনের মূল চাবিকাঠি লেখক এম এ হান্নান দৌলতপুরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

​আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) খুলনা ও বাগেরহাট জেলায় সরকারি সফরে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
​সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি আকাশপথ থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।
​পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন এবং সেখান থেকে লক্ষ্মীঘাটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। পরবর্তীতে নদীপথে বাগেরহাট জেলার ‘বানৌজা মংলা’ পৌঁছাবেন এবং সেখানকার ওয়ার্করুমে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন।
​দুপুরের মধ্যাহ্ন বিরতি শেষে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের জেটি এবং প্রস্তাবিত ‘বেজা অর্থনৈতিক অঞ্চল’ (BEZA Economic Zone) সরেজমিনে পরিদর্শন করবেন।
​পরিদর্শন শেষে বিকেলে মোংলা থেকে হেলিকপ্টারযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সন্ধ্যায় রাজধানীতে পৌঁছাবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও নিচ্ছদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট