1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে কিশোরকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ, গলায় ছুরিকাঘাত! রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ ভারতীয় ৩ নাগরিকের হারানো পাসপোর্ট ও মূল্যবান মালামাল ফিরিয়ে দিল ভৈরব রেলওয়ে থানা পুলিশ নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক আমতলীতে অপরাধ দমনে গ্রাম পুলিশের বিশেষ প্যারেড আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মাগুরার শ্রীপুরে পূজা মন্ডপে অতিরিক্ত মদপানের পর অসুস্থ ২ যুবকের মৃত্যু প্রধানমন্ত্রীর মোংলা বন্দর পরিদর্শন: বন্দর কর্তৃপক্ষের নতুন আশা

কিশোরগঞ্জে কিশোরকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ, গলায় ছুরিকাঘাত!

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক কিশোরকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, রাতের আঁধারে বাড়ি ফেরার পথে ওই কিশোরকে তুলে নিয়ে একটি সেতুর নিচে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার গলায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানাধীন মাইজখাপন ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জেরে বিভিন্ন সময় হুমকি-ধমকি ও হয়রানির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন বাদী।
থানায় দেওয়া অভিযোগে বাদী মোছা. নাজমা আক্তার উল্লেখ করেন, ঘটনার রাতে তাঁর বোনের ছেলে ব্যাডমিন্টন খেলে বাড়ি ফেরার পথে অভিযুক্তদের কবলে পড়ে। অভিযোগ অনুযায়ী, তাকে জোর করে তুলে নিয়ে নীলগঞ্জ বাজারসংলগ্ন একটি সেতুর নিচে নেওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়।
পরবর্তীতে আহত কিশোরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। অভিযোগে বলা হয়েছে, ২৫ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে তাকে কিশোরগঞ্জের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মো. শফিক মিয়া ও নুর ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং ঘটনার স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরেই কিশোরের ওপর এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূইয়া জানাই আমরা কি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আহত কিশোর হাসপাতালে চিকিৎসাধীন আছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট