গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী হিসেবে মোংলা বন্দর ও খুলনা অঞ্চলে এটিই ছিল তাঁর প্রথম সফর।
সফরকালে তিনি নৌযান যোগে সুন্দরবন পর্যবেক্ষণ করেন এবং মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে আয়োজিত ব্রিফিংয়ে উপস্থিত থেকে জেটি ও সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। ব্রিফিংয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরের বর্তমান অবস্থা, চীনা ঋণে বাস্তবায়নাধীন ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের আধুনিকায়ন প্রকল্প, বন্দরকে “First Calling Port” হিসেবে বিবেচনা, ড্রেজিং, খুলনা-মোংলা সড়ক ৪-লেনে উন্নীতকরণ এবং খান জাহান আলী বিমানবন্দরসহ বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী গুরুত্বসহকারে তাদের বক্তব্য শোনেন এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধি, নাব্যতা ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরবর্তীতে তিনি প্রস্তাবিত বেজা (BEZA) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। এই সফরের মাধ্যমে বন্দরের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান হবে এবং পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।