1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মাগুরার শ্রীপুরে পূজা মন্ডপে অতিরিক্ত মদপানের পর অসুস্থ ২ যুবকের মৃত্যু প্রধানমন্ত্রীর মোংলা বন্দর পরিদর্শন: বন্দর কর্তৃপক্ষের নতুন আশা অপরাধ দমনে তৎপরতার মধ্যে ভৈরবের ওসি মাহবুবুর রহমানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক মোংলায় গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের আমতলীতে ইমরান পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২৫ দৌলতপুর কালীবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এস এ জিন্নাহ কবির ​আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোংলায় গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মোংলা সফরকালে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সৌজন্যমূলক আচরণে সড়কের দুপাশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আজ তাঁর মোংলা সফরকে কেন্দ্র করে সড়কের দুপাশে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ জড়ো হন। এ সময় জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ দেখে তিনি বহরের গাড়ি থেকে নেমে উপস্থিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন তিনি।

এ সময় সড়কজুড়ে উৎসুক মানুষের ভিড় লক্ষ করা যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন আশপাশের পরিবেশ।

শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান পুনরায় গাড়িতে উঠে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন। পরে বিকেলে তিনি ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট