1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মাগুরার শ্রীপুরে পূজা মন্ডপে অতিরিক্ত মদপানের পর অসুস্থ ২ যুবকের মৃত্যু প্রধানমন্ত্রীর মোংলা বন্দর পরিদর্শন: বন্দর কর্তৃপক্ষের নতুন আশা অপরাধ দমনে তৎপরতার মধ্যে ভৈরবের ওসি মাহবুবুর রহমানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক মোংলায় গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের আমতলীতে ইমরান পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২৫ দৌলতপুর কালীবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এস এ জিন্নাহ কবির ​আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মাগুরার শ্রীপুরে পূজা মন্ডপে অতিরিক্ত মদপানের পর অসুস্থ ২ যুবকের মৃত্যু

কাজী সাইমুম সিরাজ, মাগুরা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মাগুরায় বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর বিষক্রিয়ায় অসুস্থ দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারা হলেন, সদর উপজেলার মকরদোম খোলা গ্রামের মো. আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২৮)।

তাদের পরিবার জানায়, বিজয়া দশমীর রাতে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সার্বজনীন পূজামণ্ডপে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদপান করেন আলমগীর লস্কর ও বিধান বিশ্বাস। এর কিছুক্ষণ পরই দুজনে অসুস্থ বোধ করতে থাকেন। পরিস্থিতি বুঝে আলমগীরকে তার বন্ধুরা হাসপাতালে না নিয়ে বাড়িতে পৌঁছে দেন।

বৃহস্পতিবার রাতে বাড়িতে অবস্থানকালেই আলমগীরের শারীরিক অবস্থার তীব্র অবনতি ঘটে। পরবর্তীতে শুক্রবার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মদপানের পর অসুস্থ হয়ে পড়া বিধান বিশ্বাস প্রথমে কাউকে না জানিয়ে বাড়িতেই থাকেন। তার চাচি সুপ্রিয়া সাহা জানান, দশমীর রাতে অতিরিক্ত মদপান করার পর সে অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে প্রথম দিকে এসে কাউকে কিছু না বললেও পরবর্তীতে শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে সে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইমরান জানান, ‘দুজনকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে বিষয়টিতে পুলিশকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে জানা যাবে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ দুটি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট