যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানাধীন বারোপোতা কদমতলা গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে মোহাম্মদ আলী (৫০)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭ টার সময় পুলিশ জানায়,শার্শা থানা পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম শার্শা থানাধীন বাগআঁচড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় শার্শা থানাধীন বাগআঁচড়া সাকিনস্থ সাতমাইল বটতলায় জনৈক আব্দুল হাই এর মালিকানাধীন ফাতেমা স্টোরের সামনে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত আসামীর হেফাজত হতে জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হয়ে আটক আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হচ্ছে।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।